সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

হাসপাতালে জামায়াত আমীরকে দেখতে গেলেন ইবনে শাইখুল হাদীস

আইবি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৭:০৬:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫ ৮৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানকে দেখতে গেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মুহাম্মদ মামুনুল হক (ইবনে শাইখুল হাদীস)।

শুক্রবার (১ আগস্ট) বিকেলে তিনি হাসপাতালে গিয়ে আমীরের চিকিৎসার খোঁজখবর নেন ও সুস্থতা কামনায় দোয়া করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টা অ্যাডভোকেট আদিলুর রহমান এবং দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান।

জানা গেছে, ডা. শফিকুর রহমানের হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ায় শনিবার (২ আগস্ট) তার বাইপাস সার্জারি নির্ধারিত রয়েছে।

এ বিষয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে দলের নেতাকর্মী ও দেশবাসীর কাছে দোয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, “আমাদের প্রিয় রাহবারের সফল অস্ত্রোপচার ও দ্রুত আরোগ্য কামনায় সবাই নফল নামাজ, রোজা, দান-সদকার মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করুন।”

চিকিৎসকদের বরাতে জানানো হয়েছে, ডা. শফিকুর রহমানের হৃদযন্ত্রের তিনটি প্রধান রক্তনালিতে জটিলতা দেখা দিয়েছে, যার কারণে বাইপাস সার্জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

হাসপাতালে জামায়াত আমীরকে দেখতে গেলেন ইবনে শাইখুল হাদীস

আপডেট সময় : ০৭:০৬:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫