সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

খাবার নেওয়ার পরেই গুলি করে হ’ত্যা করা হলো ১২ কিমি হেঁটে আসা গাজার বালককে

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:৪৯:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫ ১১৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খাদ্য সহায়তার আশায় ১২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে গাজার একটি ত্রাণকেন্দ্রে পৌঁছেছিল শিশু আমির। বহু কষ্টের পর কিছু ডাল ও চাল হাতে পেলেও সেই আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি। খাবার নেওয়ার কিছুক্ষণের মধ্যেই তাকে গুলি করে হ’ত্যা করে ইসরায়েলি বাহিনী।

ঘটনাটি ঘটেছে ২৮ মে। গাজায় অবস্থানরত মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক সেনা সদস্য অ্যান্থনি আগুইলার এ মর্মান্তিক ঘটনার সাক্ষী। তিনি বর্তমানে বিতর্কিত ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)’-এর অধীনে নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত। এক পডকাস্টে তিনি জানান, সেদিন আমির ভিড় ঠেলে কিছু খাবার সংগ্রহে সফল হয়েছিল। পরে তাকে কাছে ডেকে নেন আগুইলার। আমির তার হাত ধরে চুমু খায় এবং ধন্যবাদ জানিয়ে চলে যায়।

তবে এরপরই ইসরায়েলি সেনারা সাধারণ মানুষের দিকে নির্বিচারে গুলি চালায়। ওই গুলিতেই প্রাণ হারায় শিশু আমির।

উল্লেখ্য, আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোর কার্যক্রমে বাধা দিয়ে জিএইচএফ-এর মাধ্যমে ত্রাণ বিতরণের পরিকল্পনা করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এ ব্যবস্থায় সহায়তা নিতে গিয়ে এখন পর্যন্ত এক হাজারের বেশি ফিলিস্তিনি নি’হ’ত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

খাবার নেওয়ার পরেই গুলি করে হ’ত্যা করা হলো ১২ কিমি হেঁটে আসা গাজার বালককে

আপডেট সময় : ১২:৪৯:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫