জামায়াত আমিরকে হাসপাতালে দেখতে গেলেন নাহিদ ইসলাম
- আপডেট সময় : ১১:৪১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ ৯৯ বার পড়া হয়েছে

হৃদযন্ত্রে ব্লকজনিত সমস্যায় বাইপাস সার্জারির জন্য রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর আহ্বায়ক নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (২৮ জুলাই) সন্ধ্যায় নাহিদ ইসলাম হাসপাতালে গিয়ে জামায়াত আমিরের কেবিনে সাক্ষাৎ করেন এবং একান্তে কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।
জামায়াত আমিরের ব্যক্তিগত সহকারী (পিএস) মোহাম্মদ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন এবং একটি ছবি শেয়ার করেছেন। তিনি জানান, ডা. শফিকুর রহমানের বাইপাস সার্জারির জন্য বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, এখন পর্যন্ত পাওয়া রিপোর্ট অনুযায়ী তিনি শারীরিকভাবে সুস্থ রয়েছেন।
সব কিছু ঠিক থাকলে আগামী শনিবার তার অপারেশন হওয়ার কথা রয়েছে।














