সংবাদ শিরোনাম ::
প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের ৩৬তম সভা
আইবি নিউজ ডেস্ক
- আপডেট সময় : ০৯:০৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ ১০৯ বার পড়া হয়েছে

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের ৩৬তম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সভা হয়।
সভায় ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। একইসঙ্গে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে এ অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদনের সিদ্ধান্তও গৃহীত হয়।















