সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

কোনোভাবে সেনাবাহিনীকে ক্ষমতা দেবো না, প্রথম থেকেই ছিল স্পষ্ট অবস্থান: নাহিদ ইসলাম

আইবি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০২:৫২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ ৬৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে সেনাবাহিনী কিংবা সেনা-সমর্থিত কোনো গোষ্ঠীর হাতে ক্ষমতা তুলে না দেওয়ার বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে প্রথম থেকেই স্পষ্ট অবস্থান ছিল বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (৩১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, “আমাদের বক্তব্য ছিল, একদফার ঘোষণা মাঠ থেকে জনগণের মধ্য থেকে দিতে হবে। ক্ষমতা কোনোভাবেই সেনাবাহিনী বা সেনাবাহিনী সমর্থিত কোনো গ্রুপের কাছে দেওয়া যাবে না। এতে আরেকটা এক-এগারো হবে এবং আওয়ামী লীগ ফিরে আসার সুযোগ তৈরি হবে।”

তিনি জানান, ২ আগস্ট রাতে প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের ও তার সহযোগীরা একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পরিকল্পনা করেছিল। সেই সময় কথিত একটি ‘সেইফ হাউজে’ থাকা ছাত্র সমন্বয়কারীদের চাপ ও হুমকির মুখে ফেলে একদফার ঘোষণা দিতে বলা হয় এবং নাগরিক পার্টির সঙ্গে যোগাযোগ ছিন্ন করতে বাধ্য করা হয়।

নাহিদ ইসলাম বলেন, “সায়ের গং ৫ আগস্টের পর থেকে আমাদের বিরুদ্ধে পাল্টা নেতৃত্ব দাঁড় করানোর চেষ্টা করেছে। তারা শিবির নেতা সাদিক কায়েমদের ব্যবহার করেছে, যারা সেই সময় ব্যবহৃতও হয়েছে।”

তিনি অভিযোগ করেন, “সায়ের গংদের পক্ষ থেকে কল রেকর্ড ফাঁস, নজরদারি, চরিত্রহনন, অপপ্রচার—এমন কোনো পন্থা বাকি রাখা হয়নি। বাংলাদেশে মন্ত্রীদের বিরুদ্ধেও যত অপপ্রচার এখন হচ্ছে, অতীতে এমন কিছু ঘটেছে কি না সন্দেহ রয়েছে। কিন্তু মিথ্যার ওপর টিকে থাকা যায় না, তারাও টিকবে না।”

এনসিপি নেতা জানান, জনগণের অংশগ্রহণ ও রাজনৈতিক দলগুলোর সমন্বয়ের মাধ্যমে গণঅভ্যুত্থানকে সামনে এগিয়ে নিতে হবে—এই অবস্থান তারা প্রথম থেকেই ধরে রেখেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

কোনোভাবে সেনাবাহিনীকে ক্ষমতা দেবো না, প্রথম থেকেই ছিল স্পষ্ট অবস্থান: নাহিদ ইসলাম

আপডেট সময় : ০২:৫২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫