৭০ পিস ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার, আদালতের আদেশে কারাগারে
- আপডেট সময় : ১২:১২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ ১১২ বার পড়া হয়েছে

সেনবাগে ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া যুবদল নেতা শামসুল আরেফিন বাহাদুরকে (৩১) কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার (৩০ জুলাই) বিকেলে তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে পুলিশের বিশেষ অভিযানে তার কাছে পাওয়া যায় ৭০ পিস ইয়াবা। শামসুল আরেফিন বাহাদুর সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে। পেশায় তিনি সিএনজি চালক।
মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপি নেতা মো. চৌধুরী বলেন, বাহাদুর ইয়াবাসহ ধরা পড়ায় দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মিজানুর রহমান জানান, গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয় এবং আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।”















