সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

আগস্টে হজ প্যাকেজ ঘোষণা হতে পারে, খরচ কমানোর চেষ্টা থাকবে: ধর্ম উপদেষ্টা

আইবি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১১:১৩:০৪ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫ ৯৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী বছরের হজ প্যাকেজ আগস্ট মাসের মধ্যে ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি জানান, এবার প্যাকেজে খরচ কমানোর চেষ্টা থাকবে। তবে সৌদি আরবের নতুন নির্দেশনা অনুযায়ী খাবার ও কোরবানির খরচ প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত করা হবে, যা আগের বছরগুলোর মতো আলাদা থাকছে না।

বুধবার (৩০ জুলাই) সচিবালয়ে তাবলিগ জামাতের দুই পক্ষের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য দেন উপদেষ্টা।

তিনি বলেন, “আগামী মাসে হজ প্যাকেজ ঘোষণা করতে পারি। সৌদি সরকারের রোডম্যাপ অনুযায়ী আমাদের হাতে সময় কম। আমরা এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছি।”

খাবার প্রসঙ্গে তিনি বলেন, “সৌদি সরকার এবার বলেছে, খাবারের ব্যবস্থাপনা তাদের মাধ্যমেই করতে হবে। তবে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) আপত্তি আছে—কারণ তারা অ্যারাবিয়ান খাবার দেয়, যা আমাদের হাজিরা খেতে পারেন না। তাই আমরা আলোচনা করে বাংলাদেশি খাবারের ব্যবস্থা রাখার চেষ্টা করবো।”

খরচ কমানোর বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, “আমরা খরচ কমানোর সর্বোচ্চ চেষ্টা করবো। তবে এবার খাবার ও কোরবানির খরচ প্যাকেজের মধ্যেই আসবে, যা আগে আলাদা ছিল।”

হজযাত্রীদের বিমান ভাড়া নির্ধারণে শিগগির বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

চাঁদ দেখা সাপেক্ষে ২০২৬ সালের মে মাসের শেষ সপ্তাহে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে গত ২৭ জুলাই থেকে হজের প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

আগস্টে হজ প্যাকেজ ঘোষণা হতে পারে, খরচ কমানোর চেষ্টা থাকবে: ধর্ম উপদেষ্টা

আপডেট সময় : ১১:১৩:০৪ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫