সংবাদ শিরোনাম ::
জুলাইয়ের গণহত্যা কারবালার বর্বরতাকেও ছাড়িয়ে গেছে: তারেক রহমান
নিউজ ডেস্ক
- আপডেট সময় : ০৭:১৩:৪০ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫ ১০৯ বার পড়া হয়েছে

আশুলিয়ায় ‘নারকীয় জুলাই’ প্রতিবাদ সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে লাশের সঙ্গে যে নির্মমতা ও বর্বরতা চালানো হয়েছে, তা কারবালার নৃশংসতাকেও হার মানিয়েছে।
তিনি বলেন, সাভার-আশুলিয়ার শ্রমিকদের ওপর সবচেয়ে বেশি গণহত্যা চালানো হয়েছিল। হত্যার পর লাশ পুড়িয়ে ফেলা হয়। ৫ আগস্ট যখন ফ্যাসিস্টরা পালানোর পথ খুঁজছিল, তখনও আশুলিয়ায় হত্যাযজ্ঞ চলছিল।
তারেক রহমান আরও বলেন, গত বছরের জুলাইয়ে যে আন্দোলন হয়েছিল, তাতে শ্রমজীবী মানুষের কোনো ব্যক্তিগত লাভ জড়িত ছিল না। তাদের ন্যায্য অধিকার রক্ষায় তারা রাস্তায় নেমেছিলেন, কারণ ফ্যাসিস্টদের হাতে কেউ নিরাপদ নয়।













