সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

এনসিপিকে কাঁটার পরিবর্তে ফুল দিলাম: ছাত্রদল সভাপতি

আইবি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৪:২১:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫ ৯২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) উদ্দেশ করে ‘কাঁটার পরিবর্তে ফুল’ দেওয়ার প্রতীকী বার্তা দিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেন, পূর্বঘোষিত কর্মসূচির স্থান শহীদ মিনার থেকে শাহবাগ মোড়ে সরিয়ে নিয়ে আমরা শান্তি ও সহাবস্থানের নজির স্থাপন করেছি।

বুধবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্রদল সভাপতি এ কথা বলেন।

রাকিব বলেন, ‘আমরা চাইলে সমাবেশটি ঘোষিত স্থানেই করতে পারতাম। কারণ, আমরা আগে কর্মসূচি ঘোষণা করি এবং অনুমতিও পাই। কিন্তু আমরা উদারতা দেখিয়েছি, যাতে অকারণে উত্তেজনা সৃষ্টি না হয়। এই সিদ্ধান্ত বাংলাদেশের ছাত্ররাজনীতিতে শান্তি ও সহনশীলতার দৃষ্টান্ত হয়ে থাকবে।’

তিনি বলেন, ‘আমরা চাই, যারা সফল অভ্যুত্থানের পর রাজনৈতিকভাবে একক মালিকানা প্রতিষ্ঠার চেষ্টা করছেন, তারা যেন এই উদারতা দেখে নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করেন।’

রাকিব জানান, ৩ আগস্ট শহীদ মিনারে ছাত্র সমাবেশ আয়োজনের জন্য ২২ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে আবেদন করা হয়। ২৬ জুন অনুমতিও পাওয়া যায়। কিন্তু পরে এনসিপিও একই তারিখে একই স্থানে সমাবেশের ঘোষণা দেয়। এনসিপির পক্ষ থেকে বারবার যোগাযোগ ও অনুরোধের পরিপ্রেক্ষিতে ছাত্রদল কর্মসূচির স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নেয়।

তিনি বলেন, ‘আমরা এমন একটি ছাত্ররাজনীতি চাই, যা ইতিবাচক, গণতান্ত্রিক, শান্তিপূর্ণ এবং নীতিনির্ভর। যেখানে মতভেদ থাকবে, কিন্তু সহিংসতা নয়। আমরা সম্মান ও সহাবস্থানের রাজনীতিতে বিশ্বাস করি।’

সংবাদ সম্মেলনে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শ্যামল মালুম এবং সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

এনসিপিকে কাঁটার পরিবর্তে ফুল দিলাম: ছাত্রদল সভাপতি

আপডেট সময় : ০৪:২১:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫