ধর্ম উপদেষ্টা
তাবলিগের বিবেদ নিরসনে কমিটি গঠনের উদ্যোগ নিচ্ছে সরকার
- আপডেট সময় : ০৩:১৭:২০ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫ ৯৪ বার পড়া হয়েছে

তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের চলমান বিবাদ নিরসনে একটি সমঝোতা কমিটি গঠনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফম খালিদ হোসেন জানিয়েছেন, দুই পক্ষের প্রতিনিধি নিয়ে অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে।
৩০ জুলাই (বুধবার) সচিবালয়ে নিজ দপ্তরে তাবলিগের উভয় পক্ষের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে উপদেষ্টা সাংবাদিকদের বলেন, “এই কমিটির মাধ্যমে দুই গ্রুপের মধ্যে একটি সমঝোতা আসবে বলে আমরা আশাবাদী। এতে ভবিষ্যতের সম্ভাব্য সংঘাত বন্ধ হবে, আমরা সেটাই চাই।”
বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী।
ধর্ম উপদেষ্টা জানান, দুই পক্ষই তাদের নিজ নিজ প্রতিনিধি মনোনয়ন দেবেন। এরপর একটি কার্যকর সমাধান খোঁজা হবে যার মাধ্যমে দীর্ঘদিনের বিভাজন ও দ্বন্দ্বের অবসান ঘটানো সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে।















