সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

অনেক দল সংস্কারের কথা বললেও অন্তরে ফ্যাসিবাদ লালন করছে: নূর

আইবি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১০:৫৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ ৭৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজনৈতিক সংস্কারের কথা বললেও অনেক দল অন্তরে ফ্যাসিবাদ লালন করছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূর।

মঙ্গলবার (২৯ জুলাই) কবি নজরুল সরকারি কলেজে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে’ অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নূর বলেন, জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। ছাত্র সংসদ না থাকলে রাজনীতি পেশিশক্তির হাতে চলে যাবে।

তিনি বলেন, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কমিশনগুলো স্বাধীনভাবে পরিচালিত না হলে প্রশাসনে দুর্নীতি কমবে না। সরকারি চাকরিতে স্বচ্ছ ও নিরপেক্ষ নিয়োগ এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানান তিনি।

নূর আরও বলেন, বর্তমান সরকারের প্রধান বিশ্বব্যাপী পরিচিত হলেও গত এক বছরে দেশের অভ্যন্তরে কোনো বাস্তব পরিবর্তন দেখা যায়নি।

আলোচনা সভায় বক্তারা শহীদ আবু সাঈদসহ সব শহীদকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও শহীদ পরিবারগুলোর বিচার দ্রুত সম্পন্ন করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাহিদ হাসান। উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

অনেক দল সংস্কারের কথা বললেও অন্তরে ফ্যাসিবাদ লালন করছে: নূর

আপডেট সময় : ১০:৫৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫