সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

‘এত বড় গণহত্যা অথচ শেখ হাসিনার বিন্দুমাত্র অনুশোচনা নেই’: আসিফ নজরুল

আইবি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৪২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ ১০৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘এত বড় গণহত্যা, অথচ শেখ হাসিনার বিন্দুমাত্র অনুশোচনা নেই’—মঙ্গলবার (২৯ জুলাই) জুলাই হত্যাযজ্ঞের বিচার বিষয়ে আয়োজিত আলোচনা ও তথ্য প্রদর্শনীতে এমন মন্তব্য করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

তিনি বলেন, “শেখ হাসিনার অডিওগুলো শুনলে বোঝা যায়, এখনও সে প্রতিশোধপরায়ণ। এত বড় গণহত্যা হয়েছে, অথচ তার মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা নেই। মহাখুনি হাসিনার মনোভাব এখনও অপরিবর্তিত।”

আসিফ নজরুল আরও বলেন, “যুদ্ধক্ষেত্রেও যদি কেউ গুলি খেয়ে পড়ে থাকে, তাকে চিকিৎসা না করানো অপরাধ হিসেবে বিবেচিত হয়। ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর অপরাধ অনেক ছিল, কিন্তু লাশ পুড়িয়ে ফেলার মতো এমন নৃশংসতা তারা করেনি।”

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম প্রসঙ্গে তিনি বলেন, “তাজুল ইসলাম নিয়মিত আপডেট দিচ্ছেন। তার দক্ষতা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। হাজার কোটি টাকায়ও তাকে কেনা যাবে না। সে রাত ২টা পর্যন্ত কাজ করে, কোনো প্রমাণ পেলেই দৌড়ে এসে জানায়—স্যার, এটা পেয়েছি!”

চেষ্টা অব্যাহত রয়েছে উল্লেখ করে ড. আসিফ বলেন, “আমাদেরও ব্যর্থতা আছে, অজ্ঞতা আছে। কিন্তু চেষ্টার কমতি নেই। আপনাদের মতো আমাদের মনও কাঁদে।”

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “যে প্রক্রিয়ায় বিচার এগোচ্ছে, ইনশাআল্লাহ আপনি বিচার পাবেন। আমরা এমন একটি ফাউন্ডেশন রেখে যাবো, যেটা অন্য কোনো সরকার এলেও পরিবর্তন করতে পারবে না।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

‘এত বড় গণহত্যা অথচ শেখ হাসিনার বিন্দুমাত্র অনুশোচনা নেই’: আসিফ নজরুল

আপডেট সময় : ০৩:৪২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫