সংবাদ শিরোনাম ::
কোনো চাঁদাবাজকে ছাড় দেয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিউজ ডেস্ক
- আপডেট সময় : ০৮:০০:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫ ৯৫ বার পড়া হয়েছে

চাঁদাবাজির অভিযোগে যারাই জড়িত থাকুক, কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, গুলশানে এক সাবেক এমপির বাসায় চাঁদাবাজির অভিযোগে জড়িতদের তাৎক্ষণিকভাবে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। তার ভাষায়, “চাঁদাবাজ যত বড় বা প্রভাবশালীই হোক, কোনো ছাড় নেই।”
জাতীয় নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতির বিষয়ে তিনি জানান, আগস্ট থেকে শুরু হবে প্রথম ধাপের প্রশিক্ষণ কার্যক্রম। পাশাপাশি পুলিশ সুপার (এসপি) ও ওসিদের রদবদল হবে রুটিন কার্যক্রমের অংশ হিসেবে।















