সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

এনসিপির নাম ভাঙিয়ে চাঁদাবাজির চেষ্টা চলছে : নাহিদ ইসলাম

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৪০:১২ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫ ১০৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় চাঁদাবাজির চেষ্টা চলছে। তিনি জানান, এসব কর্মকাণ্ডকে ঘিরে আবারও ঘরের ভেতর থেকেই সংগ্রাম শুরুর প্রস্তুতি নিচ্ছেন তারা।

সোমবার (২৮ জুলাই) দুপুরে জামালপুর শহরের ফৌজদারি মোড়ে পথসভায় এসব কথা বলেন তিনি। এর আগে এনসিপির জামালপুর পথযাত্রা অনুষ্ঠিত হয়।

নাহিদ ইসলাম বলেন, এনসিপির নাম দিয়ে যারা বৈষম্যবিরোধী আন্দোলনের ব্যানার ব্যবহার করছে, তারা আন্দোলনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। তিনি দাবি করেন, গণ-অভ্যুত্থানের পর কিছু দল ও পক্ষ ওই ব্যানারকে কলুষিত করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। অনুপ্রবেশকারীরা এসব ব্যানার ব্যবহার করে চাঁদাবাজিতে জড়াচ্ছে।

তিনি আরও বলেন, “আমাদের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে। বলা হচ্ছে আমরা নাকি নির্বাচন বানচাল করতে চাই। অথচ গণ-অভ্যুত্থান না হলে তারা নির্বাচনের কথা চিন্তাই করতে পারত না।”

জুলাই সনদ প্রসঙ্গে তিনি জানান, সংস্কার প্রক্রিয়ায় উচ্চকক্ষ থাকা জরুরি। সংসদকে দুই ভাগে ভাগ করে ভোটের অনুপাতে উচ্চকক্ষ নির্ধারণ করতে হবে—এমন প্রস্তাব দেওয়া হলেও এ বিষয়ে এখনও ঐকমত্য হয়নি বলেই জুলাই সনদ আটকে আছে।

পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান এবং জাতীয় যুবশক্তির যুগ্ম আহ্বায়ক হিফজুর রহমান বকুলসহ অন্যান্য নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

এনসিপির নাম ভাঙিয়ে চাঁদাবাজির চেষ্টা চলছে : নাহিদ ইসলাম

আপডেট সময় : ০৭:৪০:১২ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫