সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

পেহেলগাম হামলায় পাকিস্তান সংশ্লিষ্টতার প্রমাণ নেই বললেন ভারতের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৩:০০:০৫ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫ ৮১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় পাকিস্তানের জড়িত থাকার কোনো প্রমাণ নেই বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও কংগ্রেস নেতা পি. চিদাম্বরম। এক সাক্ষাৎকারে তিনি জানান, হামলাটি দেশীয় সন্ত্রাসীদের দ্বারাও ঘটানো হয়ে থাকতে পারে, কারণ এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকার কিংবা এনআইএ পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

চিদাম্বরমের এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছে বিজেপি। ক্ষমতাসীন দলটির দাবি, হামলাকারীরা পাকিস্তানের নাগরিক এবং এ ঘটনায় ২৬ জন নিরীহ মানুষ নিহত হয়েছে।

চিদাম্বরম আরও অভিযোগ করেন, পেহেলগাম হামলার প্রতিক্রিয়ায় ভারত পরিচালিত ‘অপারেশন সিন্দুর’ ঘিরেও সরকারের স্বচ্ছতার অভাব রয়েছে। তার ভাষ্যে, যুদ্ধে উভয় পক্ষেই ক্ষয়ক্ষতি ঘটে এবং সেটি গোপন না রেখে জনসমক্ষে প্রকাশ করা উচিত। তিনি প্রশ্ন তোলেন, কেন সরকার এই বিষয়ে সংসদে বিস্তারিত আলোচনা এড়িয়ে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

পেহেলগাম হামলায় পাকিস্তান সংশ্লিষ্টতার প্রমাণ নেই বললেন ভারতের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৩:০০:০৫ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫