খামেনিকে হত্যার হুমকি দিলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী
- আপডেট সময় : ১০:৫০:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫ ১২৪ বার পড়া হয়েছে

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে প্রকাশ্যে হ’ত্যার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। শুক্রবার (২৭ জুলাই) রামন বিমানঘাঁটি পরিদর্শনকালে তিনি বলেন, “স্বৈরাচারী খামেনিকে স্পষ্ট বার্তা দিতে চাই—ইসরায়েলকে হুমকি দিলে আমাদের হাত আবার তেহরানে পৌঁছাবে, আরও বেশি শক্তি নিয়ে। এবার আপনি নিজেও লক্ষ্যবস্তু হবেন।”
ইসরায়েলি দৈনিক ‘ইয়েদিওথ আহরোনোথ’ প্রতিরক্ষামন্ত্রীর এই বক্তব্য প্রকাশ করে। তবে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হা’মলা চালালে শুরু হয় উভয় দেশের মধ্যে ১২ দিনব্যাপী সং’ঘাত। পাল্টা জবাবে ইরান ক্ষে’পণাস্ত্র ও ড্রোন হা’মলা চালায়, আর যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বো’মা বর্ষণ করে।
শেষ পর্যন্ত এই সং’ঘাত ২৪ জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যু’দ্ধবিরতির মাধ্যমে স্থগিত হয়।
















