সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

গাজায় ইসরায়েলি সেনাদের হতাহতের ঘটনা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১০:২৮:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫ ১৪১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজার দক্ষিণাঞ্চলে ভয়াবহ সংঘর্ষে ইসরায়েলের ৪ সেনা হতাহত হয়েছেন। রবিবার খান ইউনিসে একটি সাঁজোয়া যান বিস্ফোরণে ২ সেনা নিহত হয়। এর আগের দিন আহত অপর এক সেনার মৃত্যুর খবর নিশ্চিত করে ইসরায়েলি বাহিনী। এছাড়া একই দিনে আরেকটি পৃথক সংঘর্ষে এক কর্মকর্তা ও এক রিজার্ভ সেনা গুরুতর আহত হন।

নিহত দুই সেনা গোলানি ইনফ্যান্ট্রি ব্রিগেডের ৫১তম ব্যাটালিয়নের সদস্য। তাদের বয়স ছিল ২০ ও ২২ বছর। ইসরায়েলি সামরিক সূত্র জানায়, সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসা একজন যোদ্ধার পেতে রাখা বোমার বিস্ফোরণে তারা নিহত হন। এ বিষয়ে তদন্ত চলছে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এক্স-এ লিখেছেন, “আমরা হারিয়েছি তিন তরুণ বীরকে—তাদের মধ্যে ছিলেন আমাদের সেরাদের কয়েকজন, যারা রাষ্ট্রের নিরাপত্তা এবং জিম্মিদের মুক্তির জন্য জীবন দিয়েছেন।”

এএফপির তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ২৭ অক্টোবর গাজায় ইসরায়েলের স্থল অভিযানের শুরু থেকে এখন পর্যন্ত ৪৬২ সেনা নিহত হয়েছেন। এর আগে ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলায় ১,২১৯ ইসরায়েলি নিহত হয়, যাদের অধিকাংশই ছিলেন বেসামরিক নাগরিক।

হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ৫৯,৮২১ ফিলিস্তিনি, যাদের বড় অংশই নারী ও শিশুসহ বেসামরিক নাগরিক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

গাজায় ইসরায়েলি সেনাদের হতাহতের ঘটনা

আপডেট সময় : ১০:২৮:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫