ঢাকা বিভাগের ৪৭ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা
- আপডেট সময় : ১২:১৯:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫ ৬৫ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা বিভাগের ৪৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। দলটির খেজুর গাছ প্রতীকের এসব প্রার্থীর নাম ঘোষণা করা হয় রোববার (২৭ জুলাই) বিকালে রাজধানীর পল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে।
প্রার্থীদের নাম ঘোষণা করেন জমিয়তের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, সহ-সভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা মতিউর রহমান গাজীপুরী, সহকারী মহাসচিব মাওলানা জয়নাল আবেদীন, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি নাছির উদ্দিন খান, মাওলানা আফজাল হোসাইন রাহমানী, মাওলানা তৈয়বুর রহমান চৌধুরী, প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী, অফিস সম্পাদক মাওলানা হেদায়েতুল ইসলাম, ছাত্র বিষয়ক সম্পাদক মুফতি মাহবুবুল আলম কাসেমীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন:
ঢাকা জেলা:
ঢাকা-১: মাওলানা মাহবুবুর রহমান নবাবগঞ্জী
ঢাকা-২: মুফতি জাকির হোসাইন
ঢাকা-৩: মুফতি আফজাল হোসাইন রাহমানী
ঢাকা-৯: মুফতি শিব্বির আহমদ
ঢাকা-১১: মুফতি মাহবুবুল আলম
ঢাকা-১৪: মাওলানা আনোয়ার হোসাইন ঢাকুবী
ঢাকা-১৫: মুফতি আজীজুর রহমান মাদানী
ঢাকা-১৬: মাওলানা সাইফুর রহমান
ঢাকা-১৭: মাওলানা আবু বকর সিদ্দীক
ঢাকা-১৮: মুফতি কেফায়েতুল্লাহ আজহারী
ঢাকা-১৯: মুফতি আলী আশ্রাফ তৈয়ব
গাজীপুর জেলা:
গাজীপুর-১: মাওলানা এমদাদুল হক
গাজীপুর-২: মুফতি নাছির উদ্দিন খান
গাজীপুর-৩: মাওলানা আবু বকর সিদ্দীক
গাজীপুর-৪: মুফতি মনিরুজ্জামান মাহমুদী
গাজীপুর-৫: মাওলানা মতিউর রহমান গাজীপুরী
নরসিংদী জেলা:
নরসিংদী-১: মাওলানা নাজমুল হাসান কাসেমী
নরসিংদী-২: মাওলানা আব্দুর রহীম কাসেমী
নরসিংদী-৩: মুফতি মোশাররফ হোসাইন
নরসিংদী-৪: মাওলানা ফজলুল করিম কাসেমী
নারায়ণগঞ্জ জেলা:
নারায়ণগঞ্জ-২: মাওলানা মাসরুর আহমদ
নারায়ণগঞ্জ-৪: মুফতি মনীর হোসাইন কাসেমী
নারায়ণগঞ্জ-৫: মাওলানা ফেরদাউসুর রহমান
রাজবাড়ী ও ফরিদপুর জেলা:
রাজবাড়ী-১: মাওলানা মাহবুবুর রহমান
ফরিদপুর-১: মুফতি জাকির হোসাইন কাসেমী
ফরিদপুর-২: মুফতি মামুন আব্দুল্লাহ কাসেমী
ফরিদপুর-৩: মুফতি কামারুজ্জামান
মাদারীপুর ও শরীয়তপুর জেলা:
মাদারীপুর-১: মাওলানা রাকিব হাসান উসমান
শরীয়তপুর-১: মাওলানা জিয়াউল হক কাসেমী
শরীয়তপুর-২: মাওলানা শফিকুর রহমান
শরীয়তপুর-৩: মুফতি ইউসুফ জামিল
কিশোরগঞ্জ জেলা:
কিশোরগঞ্জ-১: মাওলানা মোহাম্মদ উল্লাহ জামী
কিশোরগঞ্জ-২: মাওলানা রশিদ আহমদ জাহাঙ্গীর হোসাইন
কিশোরগঞ্জ-৩: মুফতি আব্দুস সালাম
কিশোরগঞ্জ-৪: হাফেজ মাওলানা আনোয়ার হোসাইন
কিশোরগঞ্জ-৫: মাওলানা নুর উদ্দিন আমিন
কিশোরগঞ্জ-৬: মাওলানা লাইস উদ্দিন
মানিকগঞ্জ জেলা:
মানিকগঞ্জ-২: মুফতি শামসুল আরেফিন খান সাদী
মানিকগঞ্জ-৩: মাওলানা ওবায়দুল্লাহ
মুন্সিগঞ্জ জেলা:
মুন্সিগঞ্জ-২: ইসমাইল হোসাইন
মুন্সিগঞ্জ-৩: মুফতি হোসাইন আহমদ ইসহাকী
টাঙ্গাইল জেলা:
টাঙ্গাইল-১: মুফতি আব্দুল বাসেত কাসেমী
টাঙ্গাইল-২: মুফতি রফিকুল ইসলাম
টাঙ্গাইল-৩: মুফতি নাসিরুদ্দীন
টাঙ্গাইল-৫: মুফতি শরীদুল ইসলাম কাসেমী
টাঙ্গাইল-৬: মুফতি মাহফুজুর রহমান
টাঙ্গাইল-৮: মুফতি রুহুল আমিন














