সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

বাংলাদেশে আর কখনো মন্দির পাহারা দিতে হবে না : নাহিদ ইসলাম

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১২:০৭:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫ ৫৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “বাংলাদেশে এমন এক সময় আসবে, যখন আর কখনো মন্দির পাহারা দিতে হবে না। সবাই নিরাপদে ও নির্বিঘ্নে তাদের ধর্মীয় স্থানে প্রার্থনা করতে পারবেন।”

রোববার (২৭ জুলাই) রাত সাড়ে ৯টায় জামালপুর শহরের প্রায় ৩০০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী দয়াময়ী মন্দির পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। এর আগে, রাত ৮টার দিকে শেরপুরে পথসভা শেষ করে জামালপুরে এসে হযরত শাহ জামাল (রা.)-এর মাজার জিয়ারত করেন এনসিপি নেতারা।

নাহিদ বলেন, “মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা—সব ধর্মের মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে, সেটিই আমাদের লক্ষ্য। বৈষম্যহীন ও সমান অধিকারভিত্তিক বাংলাদেশ গড়তে জাতীয় নাগরিক পার্টি প্রতিশ্রুতিবদ্ধ।”

স্বাধীনতার পর গত পাঁচ দশকে দেশে বৈষম্য রয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, “মুক্তিযুদ্ধের যে চেতনা—সমান অধিকার, মর্যাদা, ন্যায়ের কথা বলা হয়েছিল—সেটা এখনও নিশ্চিত হয়নি। তরুণরা এখন গণঅভ্যুত্থানে নেমেছে, তারা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। সেই লক্ষ্যেই এনসিপি কাজ করছে।”

তরুণ নেতৃত্বের দল হিসেবে এনসিপিকে উল্লেখ করে তিনি আরও বলেন, “এই দলে নারী-পুরুষ, সব বয়স, সব ধর্মের মানুষ রয়েছেন। সবাইকে নিয়ে ন্যায় ও সত্যের পক্ষে দাঁড়াতে চাই। রাজনৈতিক দল হিসেবে আমরা সব ধর্ম, জাতি ও বর্ণের মানুষের পাশে থাকব।”

মন্দির পরিদর্শনের সময় দলের অন্য নেতারা বলেন, দয়াময়ী মন্দির কেবল ধর্মীয় প্রতিষ্ঠান নয়, এটি বাংলার ইতিহাস-ঐতিহ্যের অংশ। তাদের দাবি, এ ধরনের ঐতিহাসিক স্থানের গুরুত্ব ও নিরাপত্তা নিশ্চিতে রাষ্ট্রকে আরও দায়িত্ব নিতে হবে।

পরে তিনি বলেন, “আমরা হরিজন পল্লী ও জামালপুরের চামড়া গুদাম মাদরাসায় যেতে চেয়েছিলাম, কিন্তু আবহাওয়া অনুকূল না থাকায় তা স্থগিত করা হয়েছে।”

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারী, জামালপুর জেলা কমিটির প্রধান সমন্বয়কারী লুৎফর রহমান, যুবশক্তির যুগ্ম আহ্বায়ক হিফজুর রহমান বকুল, সংগঠক মোসাদ্দেকুর রহমানসহ কেন্দ্রীয় নেতারা।

দলীয় সূত্রে জানা গেছে, আগামীকাল (২৮ জুলাই) সকাল ৯টায় এনসিপি নেতারা জামালপুর সার্কিট হাউজে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন। বেলা ১১টায় গেটপাড়া থেকে পদযাত্রা শুরু করে ফৌজদারী মোড়ে পথসভা করার কথা রয়েছে।

পদযাত্রায় নেতৃত্ব দেবেন আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, নাহিদা সরওয়ার নিভা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র মুখ্য সমন্বয়কারী আব্দুল হান্নান মাসউদ, সদস্য মশিউর আমিন শুভ, যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক হিফজুর রহমান বকুলসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

বাংলাদেশে আর কখনো মন্দির পাহারা দিতে হবে না : নাহিদ ইসলাম

আপডেট সময় : ১২:০৭:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫