সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

জাতীয় ঐক্যকে কাজে লাগানোর তাগিদ ফখরুলের

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:১৪:০৯ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫ ৭৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে একটি জাতীয় ঐক্য তৈরি হয়েছে এবং এটি যথাযথভাবে কাজে লাগানো গেলে সফলতা অর্জন সম্ভব। রোববার দুপুরে রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে অনুষ্ঠিত ‘পদ্মা ব্যারাজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন প্রয়োজনীয়তা’ শীর্ষক এক সেমিনারে এ মন্তব্য করেন তিনি।

ফখরুল বলেন, “বিএনপি জনগণের প্রয়োজনীয়তা নিয়ে সচেতন। এখন একটি সুযোগ তৈরি হয়েছে। রাষ্ট্র কাঠামোর পরিবর্তনের প্রয়োজনীয়তা উপলব্ধি করে দলটি সচেতনতার সঙ্গে এগোচ্ছে।”

তিনি বলেন, দক্ষিণাঞ্চলে বহু এলাকা পরিবহন-অযোগ্য হয়ে পড়েছে। এ কারণে পদ্মা ব্যারাজ ও দ্বিতীয় পদ্মা সেতু জরুরি হয়ে উঠেছে। এ প্রকল্প বাস্তবায়নে রাজনৈতিক অঙ্গীকার এবং জনগণের দাবির প্রয়োজন রয়েছে। তিনি উল্লেখ করেন, খালেদা জিয়া বহু আগেই দ্বিতীয় পদ্মা সেতুর কথা বলেছিলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির কথা তুলে ধরে ফখরুল বলেন, সবকিছু নির্ভর করবে জনগণের ওপর। ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশের মানুষ বড় কিছু অর্জন করতে পারে—একাত্তর ও চব্বিশ সাল তার প্রমাণ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

জাতীয় ঐক্যকে কাজে লাগানোর তাগিদ ফখরুলের

আপডেট সময় : ০৫:১৪:০৯ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫