সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

এক বছরে বিএনপির আয় সাড়ে ১৫ কোটি টাকা, ব্যয় সাড়ে ৪ কোটির বেশি

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০২:৩৪:১১ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫ ৯০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২৪ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মোট আয় হয়েছে ১৫ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার ৮৪২ টাকা। দলটির ব্যয় হয়েছে ৪ কোটি ৮০ লাখ ৪ হাজার ৮২৩ টাকা। বছর শেষে ফান্ডে জমা রয়েছে ১০ কোটি ৮৫ লাখ ৯০ হাজার ১৯ টাকা।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দলটির পক্ষ থেকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে এই হিসাব জমা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। পরে সাংবাদিকদের তিনি গণমাধ্যমকে এসব তথ্য জানান।

রিজভী জানান, সদস্যদের মাসিক চাঁদা, বই-পুস্তক বিক্রি, ব্যাংক সুদ ও এককালীন অনুদান থেকে এই অর্থ এসেছে। ব্যয়ের খাতে রয়েছে ব্যক্তিগত সহায়তা, দুর্যোগকালীন তহবিল, দলীয় কর্মসূচি বাস্তবায়ন, লিফলেট ও পোস্টার ছাপানোসহ অন্যান্য খরচ।

আয়-ব্যয়ের হিসাব পেশের পাশাপাশি নির্বাচন কমিশন সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়ে রিজভী বলেন, “পূর্ববর্তী নির্বাচন কমিশন ছিল প্রাতিষ্ঠানিক স্বাধীনতাহীন, নির্বাহী বিভাগের আজ্ঞাবহ। তারা দিনের ভোট রাতে করে ফ্যাসিবাদের হাতিয়ারে পরিণত হয়েছিল।”

তিনি আরও বলেন, “একটি লুটের নির্বাচন করে সেই কমিশন বৈধতা দিয়েছিল। মেরুদণ্ডহীন, চাকরিলোভী লোক দিয়ে ইসি গঠন করা হয়েছিল। এমনকি কমিশনটি শেখ হাসিনার পদলেহী প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল।”

তবে বর্তমান নির্বাচন কমিশনের প্রতি প্রত্যাশার কথা জানিয়ে রিজভী বলেন, “আমরা চাই নতুন কমিশন দায়িত্বশীল ভূমিকা রাখবে, একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করবে এবং সকল ষড়যন্ত্র প্রতিহত করে জনগণের আস্থার প্রতিষ্ঠানে পরিণত হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

এক বছরে বিএনপির আয় সাড়ে ১৫ কোটি টাকা, ব্যয় সাড়ে ৪ কোটির বেশি

আপডেট সময় : ০২:৩৪:১১ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫