সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

লেবাননে ইসরায়েলি হামলায় ৩ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০২:২৫:৫২ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫ ১১৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুদ্ধবিরতি লঙ্ঘন করে দক্ষিণ লেবানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার টায়ার জেলার দুটি স্থানে চালানো হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।

প্রথম হামলাটি চালানো হয় টায়ার জেলায় একটি যাত্রীবাহী যান লক্ষ্য করে। এতে ১ জন নিহত হন। পরে দেবাল শহরের টায়ার জেলায় একটি বাড়িতে চালানো হামলায় আরও ২ জনের মৃত্যু হয়। এসব তথ্য নিশ্চিত করেছে লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ।

ইসরায়েলি বাহিনী দাবি করেছে, তারা হিজবুল্লাহর সদস্যদের লক্ষ্য করেই হামলা চালিয়েছে। এক বিবৃতিতে জানানো হয়, সীমান্তবর্তী বিন্ত জাবেইল এলাকায় ‘সন্ত্রাসী সংগঠন পুনর্গঠনের’ চেষ্টায় লিপ্ত থাকা হিজবুল্লাহর এক কমান্ডারকে হত্যা করা হয়েছে। তবে ওই হামলার নির্দিষ্ট স্থান সম্পর্কে বিস্তারিত জানায়নি তারা।

২০২৪ সালের নভেম্বরে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে হিজবুল্লাহকে ইসরায়েলি সীমান্ত থেকে ৩০ কিলোমিটার দূরে সরে যেতে বলা হয় এবং এলাকাটির নিরাপত্তা নিশ্চিত করতে লেবানন সেনাবাহিনী ও জাতিসংঘ শান্তিরক্ষীদের দায়িত্ব দেওয়া হয়।

অন্যদিকে চুক্তি অনুযায়ী ইসরায়েলকে তাদের সব সেনা লেবানন থেকে সরিয়ে নেওয়ার কথা থাকলেও দেশটি এখনো পাঁচটি কৌশলগত এলাকায় বাহিনী মোতায়েন করে রেখেছে। ইসরায়েল বলছে, হিজবুল্লাহ পুরোপুরি নিরস্ত্র না হওয়া পর্যন্ত তারা সামরিক অভিযান চালিয়ে যাবে।

তথ্যসূত্র: আল-আরাবিয়া, এএফপি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

লেবাননে ইসরায়েলি হামলায় ৩ জন নিহত

আপডেট সময় : ০২:২৫:৫২ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫