সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

“আমি একা পারছি না, সংসদেও আলেমদের অংশগ্রহণ জরুরি”—ধর্ম উপদেষ্টা

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১১:৪৫:২৪ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫ ৯৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

“আমি একা পারছি না। বিভিন্ন পর্যায়ে, বিশেষ করে সংসদেও আলেমদের সক্রিয় অংশগ্রহণ জরুরি।” — মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন।

শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত ‘মাশায়েখে বাংলাদেশের অবদান ও করণীয়’ শীর্ষক জাতীয় কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, “আমি অন্তর্বর্তী সরকারের ২২ জন উপদেষ্টার একজন। কিন্তু বাস্তবে আমি গরম পানির ডেকচিতে পড়ে আছি। আমার ডানে-বামে কেউ নেই সরকার পরিচালনার জন্য। সরকার চালাতে আরও মানুষ লাগবে— প্রশাসনে, বিচার বিভাগে, পুলিশে এবং অবশ্যই সংসদে আলেমদের প্রয়োজন রয়েছে। তবেই কোরআন-সুন্নাহভিত্তিক রাষ্ট্র কাঠামো গঠন সম্ভব হবে।”

তিনি বলেন, “শুধু স্লোগান দিলে হবে না। জুলাই বিপ্লব আমাদের যে ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে, তা কাজে লাগাতে হবে। দেশে কোন আইন চলবে, তা নির্ধারণের ক্ষমতা আলেম সমাজের হাতে থাকতে হবে।”

বিগত সরকারের সময়ে আলেমদের প্রতি নিপীড়ন ও বঞ্চনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “এ কেবল এই সরকারের বিষয় নয়—যে কোনো সরকার যদি কোরআনবিরোধী আইন বাস্তবায়ন করতে চায়, দেশের জনগণ তা মেনে নেবে না।”

অনুষ্ঠানে ‘৩১৩ মাশায়েখে বাংলাদেশ’ শীর্ষক ১১৫২ পৃষ্ঠার একটি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। বক্তারা জানান, গ্রন্থটিতে দেশের বরেণ্য আলেমদের জীবনী, অবদান ও দিকনির্দেশনা উঠে এসেছে, যা বিশ্বব্যাপী বাংলাদেশি আলেম সমাজের পরিচিতি ও ঐতিহ্যকে আরও শক্তিশালী করবে।

কনফারেন্সে দেশের শীর্ষ আলেম, পীর-মাশায়েখ, ইসলামী চিন্তাবিদ ও বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা সরকার ও রাষ্ট্রের নীতিনির্ধারণে আলেমদের কার্যকর ভূমিকা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

“আমি একা পারছি না, সংসদেও আলেমদের অংশগ্রহণ জরুরি”—ধর্ম উপদেষ্টা

আপডেট সময় : ১১:৪৫:২৪ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫