সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

চার ইসলামী দলের শীর্ষ নেতাদের বৈঠক, ঐক্য প্রক্রিয়া গতিশীল করার সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:০২:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫ ৮৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চার ইসলামী দলের শীর্ষ নেতারা এক বিশেষ বৈঠকে মিলিত হয়ে আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে ইসলামী ঐক্য প্রক্রিয়াকে আরও দৃঢ় ও গতিশীল করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

শুক্রবার (২৫ জুলাই) বেলা সাড়ে ১১টায় রাজধানীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নেতারা ইসলামপন্থিদের ঐক্য আলোচনা অব্যাহত রাখার ব্যাপারে মত দেন এবং ফ্যাসিবাদের বিচার ও মৌলিক সংস্কারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই)। এতে অংশ নেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমাদ আবদুল কাদের, নেজামে ইসলাম পার্টির সহ-সভাপতি মাওলানা আব্দুল মাজেদ আতহারী, মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার এবং বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন।

এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আঁকন, অধ্যাপক মাহবুবুর রহমান এবং যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বৈঠকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

চার ইসলামী দলের শীর্ষ নেতাদের বৈঠক, ঐক্য প্রক্রিয়া গতিশীল করার সিদ্ধান্ত

আপডেট সময় : ০৫:০২:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫