সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

কারাগারে নিয়মিত কোরআন শরীফ পড়ছি, ইতোমধ্যে এক খতম শেষ করেছি: পলক

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৩:১০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ ২৮৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার আশুলিয়ায় রাসেল গাজী হত্যা মামলায় সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২১ জুলাই) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ এ আদেশ দেন।

এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক মো. আনোয়ার হোসেন আদালতে পলককে হাজির করে গ্রেফতার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে বিচারক আবেদন মঞ্জুর করেন।

শুনানির আগে আদালতে উপস্থিত আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির সঙ্গে কথা বলেন সাবেক প্রতিমন্ত্রী পলক। কারাগারে কীভাবে সময় কাটাচ্ছেন জানতে চাইলে পলক জানান, “নিয়মিত কোরআন শরীফ পড়ছি। ইতোমধ্যে এক খতম শেষ করেছি।” শারীরিক অবস্থার বিষয়ে জানতে চাইলে পলক বলেন, “আছি কোনো রকম।” এ সময় তার কোমরে ব্যাকপেইন প্রতিরোধক বেল্টও দেখা যায়।

আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি জানান, “কারাগারে তিনি (পলক) নিয়মিত ইবাদত করছেন। কোরআন শরীফ খতম দিয়েছেন। তার কোমরে ব্যথা আছে, সে অনুযায়ী চিকিৎসা প্রয়োজন।”

শুনানি শেষে সকাল ১০টা ১৩ মিনিটে পুলিশের কঠোর নিরাপত্তায় পলককে আদালতের এজলাস থেকে সিজিএম আদালতের হাজতখানায় নেওয়া হয়। এ সময় উপস্থিত সাধারণ মানুষের কেউ কেউ তাকে দেখে কুশল জিজ্ঞেস করেন। জবাবে পলক হাত তুলে তাদের দোয়া করতে বলেন। তাকে কিছুটা বিষণ্ন দেখাচ্ছিল।

মামলার সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্ট ‘জুলাই আন্দোলন’-এর সময় ঢাকার আশুলিয়ার গাজীরচট এলাকায় আন্দোলনে অংশ নিচ্ছিলেন রাসেল গাজী (২৭)। ওই সময় আওয়ামী লীগ নেতাকর্মীদের ছোড়া গুলিতে আহত হন তিনি। পরে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রাসেল গাজী আশুলিয়ার গাজীরচট মধ্যপাড়ার বাসিন্দা বেলায়েত গাজী ও সেলিনা বেগমের ছেলে।

ওই ঘটনায় দায়ের করা মামলায় গত বছরের ১৫ আগস্ট জুনাইদ আহমেদ পলককে গ্রেফতার দেখানো হয়। এরপর থেকে বিভিন্ন হত্যা, হত্যাচেষ্টা ও দুর্নীতির মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

কারাগারে নিয়মিত কোরআন শরীফ পড়ছি, ইতোমধ্যে এক খতম শেষ করেছি: পলক

আপডেট সময় : ০৩:১০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫