সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

বাংলাদেশ খেলাফত মজলিস উখিয়া শাখার ২৫-২৬ সেশনের মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
  • আপডেট সময় : ১২:১৪:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ ১০১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ খেলাফত মজলিস উখিয়া উপজেলার ২৫-২৬ সেশনের মজলিসে শূরার প্রথম অধিবেশন আজ বুধবার (২৩ জুলাই) থাইংখালী দারুত তাহযীব মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুস সাত্তার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা আবু আব্দুল্লাহ আল হুসাইনী।

অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা সভাপতি মাওলানা আফছার উদ্দিন চৌধুরী। প্রধান মেহমান ছিলেন জেলা সহ-সভাপতি মাওলানা বশির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ইউনুছ, জেলা নির্বাহী সদস্য মাওলানা মুদ্দাস্সির কালীম এবং জেলা যুব মজলিসের প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আতিকুর রহমান আজিজী।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আফছার উদ্দিন চৌধুরী বলেন, “বর্তমান বৈশ্বিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে সংগঠনকে আরও সুসংহত ও শক্তিশালী করার কোনো বিকল্প নেই। তৃণমূল পর্যায়ে কার্যকর কাঠামো ও কর্মীবাহিনী গড়ে তুলতে উপজেলার শাখাসমূহকে দায়িত্বশীলতার সঙ্গে এগিয়ে আসতে হবে।” তিনি জাতিসংঘের তথাকথিত মানবাধিকার কমিশনের পক্ষপাতদুষ্ট ও উদ্দেশ্যপ্রণোদিত ভূমিকার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ মেনে নেওয়া যায় না”।

অধিবেশনে সাধারণ সম্পাদক মাওলানা আবু আব্দুল্লাহ আল হুসাইনী উপজেলার আওতাধীন সকল শাখার পেশকৃত ষান্মাসিক রিপোর্টসমূহ পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহ-সভাপতি মাওলানা বশির উদ্দিন, মাওলানা মুদ্দাসসির কালীম, মাওলানা রহিম উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতী ফজলুল করীম, সাংগঠনিক সম্পাদক মাওলানা ছৈয়দ আকবর, বায়তুলমাল সম্পাদক মাওলানা ছলিম উল্লাহ কুতুবী এবং প্রচার সম্পাদক মাওলানা শহিদ উল্লাহ।

এছাড়া অধিবেশনে আরও অংশগ্রহণ করেন মাওলানা সরওয়ার কামাল, মাওলানা ওমর ফারুক, মাওলানা মিজানুর রহমান, মাওলানা ঈসমাইল, মাওলানা ইমাম হুসাইন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

বাংলাদেশ খেলাফত মজলিস উখিয়া শাখার ২৫-২৬ সেশনের মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:১৪:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫