সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৩২:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫ ১০৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁদপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথযাত্রা কর্মসূচিতে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, “আমার জন্ম চাঁদপুরে, এখানকার মাটিতেই আমাকে মিশে যেতে হবে। আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় পাই না।” তিনি আরও বলেন, “চাঁদপুরে কোনো চাঁদাবাজ, সন্ত্রাস ও বালুখেকোদের প্রশ্রয় দেওয়া হবে না।”

তিনি অভিযোগ করেন, “যদি কেউ ষড়যন্ত্র করে আমাদের বারবার খুন করতে আসে, তবুও আমরা জেগে উঠবো। বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট খুনি হাসিনার মতো স্বৈরাচার কায়েম হতে দেবো না।”

বুধবার দুপুরে চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড সড়কে আয়োজিত এক পদযাত্রা সমাবেশে এসব কথা বলেন তিনি।

সমাবেশে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, “বিমান দুর্ঘটনার পরবর্তী সময়ের ঘটনাগুলো স্বাভাবিক নয়। আমরা গভীর শোকের মধ্যে দিন পার করছি। এই জুলাই পদযাত্রা এখন শোক পদযাত্রায় পরিণত হয়েছে।”

অনুষ্ঠান শেষে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন এনসিপি চাঁদপুর জেলা কমিটির সদস্য মুফতি মাহমুদুল হাসান।

এর আগে চাঁদপুর সার্কিট হাউজ থেকে একটি শোকর‌্যালি বের করেন এনসিপি নেতারা। পরে সার্কিট হাউজ সভাকক্ষে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন কেন্দ্রীয় নেতারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না: নাসীরুদ্দীন পাটওয়ারী

আপডেট সময় : ০৫:৩২:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫