সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে শোকে শায়খ আহমাদুল্লাহ ও ড. আজহারী, আল্লাহর রহমত কামনা

ধর্ম ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৩৫:০৩ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫ ৭০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনের ওপর বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশের প্রখ্যাত দুই ইসলামি বক্তা শায়খ আহমাদুল্লাহ ও ড. মিজানুর রহমান আজহারী।

সোমবার (২১ জুলাই) দুপুরে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হন। আহতদের একের পর এক আনা হচ্ছে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে। গুরুতর অবস্থায় কয়েকজনকে অন্যান্য হাসপাতালে রেফার করা হয়েছে। ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম শেষ হয়েছে।

বিধ্বস্ত হওয়া বিমানটি মাইলস্টোন কলেজ ভবনের ওপর পড়ে গেলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনায় এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। চিকিৎসাধীন রয়েছেন আরও অনেক, যাদের অবস্থা গুরুতর নয় বলে জানানো হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগের সামনে স্বজনদের ভিড় দেখা গেছে।

ঘটনার পর শায়খ আহমাদুল্লাহ বলেন, “উত্তরার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিমান দুর্ঘটনা ঘটেছে। অনেক কোমলমতি শিক্ষার্থী হতাহত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। আমরা গভীরভাবে উদ্বিগ্ন। মহান আল্লাহর দরবারে কায়মনোবাক্যে প্রার্থনা করছি, তিনি সবাইকে হেফাজতে রাখুন।”

মাওলানা আজহারী বলেন, “হে আরশের মালিক! উত্তরায় মাইলস্টোন কলেজের উপর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের দুর্ঘটনায় আহত, অগ্নিদগ্ধ সকলের প্রতি আপনি রহম করুন।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে শোকে শায়খ আহমাদুল্লাহ ও ড. আজহারী, আল্লাহর রহমত কামনা

আপডেট সময় : ০৪:৩৫:০৩ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫