সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলট তৌকির এখনও বেঁচে আছেন, সিএমএইচে চিকিৎসাধীন

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৪:১৭:৪০ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫ ৮৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর এখনও জীবিত রয়েছেন। সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয় বাংলাদেশ বিমান বাহিনীর একটি F-7 BGI প্রশিক্ষণ বিমান, যার নিয়ন্ত্রণে ছিলেন তৌকির।

ঘটনাস্থলে উপস্থিত বাহিনীর একজন সদস্য দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, “তৌকিরের পালস পাওয়া গেছে, তিনি এখনও জীবিত। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে হেলিকপ্টার এমআই-১৭–তে করে সিএমএইচের সিসিইউতে ভর্তি করা হয়েছে।”

তিনি আরও বলেন, “এটি ছিল তৌকিরের প্রথম সোলো ফ্লাইট। দুর্ঘটনার পরপরই পাইলটকে শনাক্ত করা কঠিন হয়ে পড়েছিল, তবে বাহিনী বা পুলিশের পক্ষ থেকে এখনও তাকে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করা হয়নি।”

এদিকে, তৌকিরের বন্ধু ও অনলাইন অ্যাক্টিভিস্ট সাইয়েদ আব্দুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, “প্লেনের পাইলট তৌকির এখনও মারা যায়নি। অনেকক্ষণ পর তার খোঁজ পাওয়া গেছে। এখন মারাত্মক আহত অবস্থায় সিএমএইচে চিকিৎসাধীন। সবার কাছে অনুরোধ, তার জন্য দোয়া করুন।”

এর আগে, ফায়ার সার্ভিস জানায়—বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ২৫ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের অধিকাংশই দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন। একজন শিক্ষার্থী নিহত হয়েছেন বলেও বিভিন্ন সূত্রে দাবি করা হয়।

দুর্ঘটনার সময় মাইলস্টোন কলেজে ক্লাস চলছিল। বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়লে শিক্ষার্থী ও সাধারণ মানুষ দিকবিদিক ছুটে পড়েন। প্রত্যক্ষদর্শীদের মতে, বিমানটি ছাদে পড়ে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়।

উদ্ধারকাজে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও স্থানীয় মানুষ একযোগে অংশ নেন।

আইএসপিআর জানিয়েছে, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে এবং কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলট তৌকির এখনও বেঁচে আছেন, সিএমএইচে চিকিৎসাধীন

আপডেট সময় : ০৪:১৭:৪০ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫