জেলা-উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিচ্ছে ইসলামিক বাংলাদেশ নিউজ
- আপডেট সময় : ০৭:০৪:১১ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫ ১৪১ বার পড়া হয়েছে

ইসলামী আদর্শে পরিচালিত সংবাদমাধ্যম “ইসলামিক বাংলাদেশ নিউজ (Islamicbdnews.com, IB News)” দেশজুড়ে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগের ঘোষণা দিয়েছে।
প্রতিনিধি হিসেবে আবেদনের জন্য আগ্রহীদের হতে হবে কুরআন-সুন্নাহভিত্তিক চিন্তা-চেতনায় বিশ্বাসী, সৎ, সাহসী ও সংবাদ লেখার সক্ষমতা সম্পন্ন। ছবি ও ভিডিও ধারণে দক্ষ এবং সময়নিষ্ঠদের অগ্রাধিকার দেওয়া হবে।
নিয়োগপ্রাপ্ত প্রতিনিধিরা নিজ নিজ জেলার গুরুত্বপূর্ণ ঘটনা, ইসলামিক প্রেক্ষাপটে সমাজের সমস্যা ও সম্ভাবনার চিত্র তুলে ধরার সুযোগ পাবেন। একইসাথে নির্ভরযোগ্য তথ্য, ছবি ও ভিডিও সরবরাহ করে দেশের ইসলামী চেতনার সংবাদ পরিবেশনার অংশীদার হবেন।
আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২০ আগস্ট ২০২৫, রাত ১২টা পর্যন্ত। শুধুমাত্র নির্ধারিত গুগল ফর্মের মাধ্যমেই আবেদন গ্রহণযোগ্য হবে।
ইসলামী চিন্তাধারায় সংবাদ পরিবেশনার মাধ্যমে দেশজুড়ে সত্য ও ন্যায়ের বার্তা পৌঁছে দিতে আগ্রহী প্রার্থীদের এখনই আবেদন করার আহ্বান জানিয়েছে ইসলামিক বাংলাদেশ নিউজ কর্তৃপক্ষ।
আবেদন করতে ক্লিক করুন।















