জামায়াত আমিরকে দেখতে বাসায় গেলেন ধর্ম উপদেষ্টা
- আপডেট সময় : ০২:৪৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫ ৯৭ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অসুস্থতার খবর পেয়ে তাকে দেখতে তার বাসায় গেছেন অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
রোববার জামায়াত আমিরের নিজ বাসায় গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি। এ সময় আমিরের দ্রুত সুস্থতা কামনায় আল্লাহর কাছে দোয়া করেন ধর্ম উপদেষ্টা।
সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির ফখরুল ইসলাম এবং ঢাকা মহানগরী উত্তরের মেডিকেল থানা আমির ডা. খালিদুজ্জামান প্রমুখ।
এর আগে শনিবার (১৯ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে দলের সমাবেশে সভাপতির বক্তব্য দিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডা. শফিকুর রহমান। প্রথমবার মঞ্চে পড়ে যাওয়ার পর কিছুটা সামলে বক্তব্য শুরু করলেও আবারও অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসা শেষে রাত ৯টা ১৫ মিনিটে বাসায় ফেরেন।













