সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

মুষ্টিবদ্ধ তাকবির ধ্বনি কোটি হৃদয়ে অনুপ্রেরণা যোগাবে: মিজানুর রহমান আজহারী

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৩৫:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫ ৮৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী বলেছেন, মুষ্টিবদ্ধ তাকবির ধ্বনি কোটি মানুষের হৃদয়ে অনুপ্রেরণা যোগাবে ইনশাআল্লাহ।

শনিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ মন্তব্য করেন। তিনি লেখেন, “যে জীবন শাহাদাতের তামান্নায় উদ্দীপ্ত, সে জীবন কোনো বাধা মানে না। এই মুষ্টিবদ্ধ তাকবির ধ্বনি কোটি হৃদয়ে অনুপ্রেরণা যোগাবে ইনশাআল্লাহ।”

এর আগে শনিবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। সাত দফা দাবিতে আয়োজিত এ সমাবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো নেতা-কর্মী যোগ দেন।

সকাল ৯টা ৪০ মিনিটে সাইফুল্লাহ মানসুরের উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাবেশের প্রথম পর্ব শুরু হয়। এতে সাইমুম শিল্পী গোষ্ঠী পরিবেশনা করে।

দুপুর ২টার দিকে কুরআন তিলাওয়াতের মাধ্যমে সমাবেশের মূল কার্যক্রম শুরু হয়। এর আগে দুপুর ১২টা ৩০ মিনিটে সমাবেশস্থলে পৌঁছান জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তাকে স্বাগত জানাতে রাস্তার দুই পাশে নেতাকর্মীরা স্লোগান দেন। আমিরকে হাস্যোজ্জ্বল ও আবেগাপ্লুত দেখা যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

মুষ্টিবদ্ধ তাকবির ধ্বনি কোটি হৃদয়ে অনুপ্রেরণা যোগাবে: মিজানুর রহমান আজহারী

আপডেট সময় : ০৫:৩৫:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫