সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

চকরিয়ায় এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ বিএনপির বিরুদ্ধে

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১২:৪৮:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫ ৭৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের চকরিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি জনসভা মঞ্চে হামলা ও দলটির এক নেতাকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে। শনিবার (১৯ জুলাই) বিকেলে চকরিয়ায় বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদের নির্বাচনী এলাকায় এ ঘটনা ঘটে।

এনসিপি সূত্রে জানা যায়, চকরিয়ার সভামঞ্চে দলের আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের বক্তব্য দেওয়ার কথা ছিল। তবে তারা সভাস্থলে পৌঁছানোর আগেই বিএনপির স্থানীয় নেতাকর্মীরা মঞ্চ ভাঙচুর করে।

এরপর সন্ধ্যায় বান্দরবান যাওয়ার পথে বাঁশখালীতে এনসিপির স্থানীয় সংগঠক তানভীর সিকদারকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ করেন এনসিপির যুগ্ম মুখ্য-সমন্বয়ক আরিফুর রহমান তুহিন। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ তুলে ধরেন।

পোস্টে তিনি লিখেছেন, “এনসিপির বাঁশখালীর সংগঠক তানভীর সিকদারকে বিএনপি নেতাকর্মীরা পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে। তাদের আপত্তি ছিল নাসির উদ্দীন পাটওয়ারীর এক বক্তব্য নিয়ে। অথচ তার জবাব কথায় বা আইনি পথে দেওয়া যেত। কিন্তু তারা এখনো পেশিশক্তির রাজনীতি বজায় রাখতে চায়।”

তিনি আরও লেখেন, “আমরা সংঘাতে যেতে পারতাম, কিন্তু নাহিদ ইসলামের সাফ কথা—আমরা পরিবর্তন চাই, বাকস্বাধীনতা চাই। তাই সংযম দেখিয়ে আমরা সালাহউদ্দিন আহমদের এলাকা পেরিয়ে বান্দরবান চলে যাই। এরপর কাপুরুষের মতো হামলা করে আমাদের ছেলেদের মারধর করা হয়।”

তিনি অভিযোগ করেন, “ওরা আমাদের ভয় দেখাতে চায়। কিন্তু আমরা হাসিনাকেও ভয় পাইনি। গোপালগঞ্জ গিয়েও কয়েক হাজার সন্ত্রাসীর সামনে মুজিববাদ মুর্দাবাদ স্লোগান দিয়েছি।”

এনসিপি নেতার দাবি, “আমরা লড়াই করবো, প্রয়োজনে মরবো—তবুও পেশিশক্তির রাজনীতি প্রতিরোধ করবো।”

বিএনপির পক্ষ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

চকরিয়ায় এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ বিএনপির বিরুদ্ধে

আপডেট সময় : ১২:৪৮:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫