সংবাদ শিরোনাম ::
খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু, বাসায় থেকেই দাপ্তরিক কার্যক্রম চালাবেন
আন্তর্জাতিক ডেস্ক
- আপডেট সময় : ১১:১১:৪৮ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫ ১০৩ বার পড়া হয়েছে

খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে বর্তমানে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং চিকিৎসকদের পরামর্শে বাসায় বিশ্রাম নিচ্ছেন। নেতানিয়াহুর বয়স বর্তমানে ৭৫ বছর।
শনিবার রাতে অসুস্থতা অনুভবের পর তার দেহে অন্ত্রের প্রদাহ ও পানিশূন্যতা ধরা পড়ে। তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে রক্তনালীর মাধ্যমে তরল পদার্থ সরবরাহ করা হয়। পরে রোববার প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, তিন দিন বিশ্রামে থাকলেও নেতানিয়াহু বাসা থেকেই দাপ্তরিক দায়িত্ব পালন করবেন।
এর আগে ২০২৩ সালে নেতানিয়াহুর দেহে একটি পেসমেকার বসানো হয়। পরে ডিসেম্বর মাসে মূত্রনালির সংক্রমণের কারণে তার প্রোস্টেট অপসারণ করা হয়।
তথ্যসূত্র: রয়টার্স।
















