সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

কক্সবাজারকেও গডফাদারমুক্ত করতে হবে: নাহিদ ইসলাম

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৫৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫ ৯৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কক্সবাজার এক সময় ছিল সন্ত্রাস ও মাদকের অভয়ারণ্য। আগের শাসনামলে নারায়ণগঞ্জে যেমন গডফাদার ছিল, তেমনি কক্সবাজারেও ছিল গডফাদার। তাই কক্সবাজারকেও শেখ হাসিনার গডফাদারদের প্রভাব থেকে মুক্ত করতে হবে। আমরা আর কোনো নতুন গডফাদারের আবির্ভাব হতে দেবো না।

শনিবার (১৯ জুলাই) দুপুরে কক্সবাজার পাবলিক লাইব্রেরি মাঠে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, আমরা কক্সবাজারকে সম্ভাবনাময় একটি জায়গা হিসেবে দেখি। বাংলাদেশের ভবিষ্যৎ ও সম্ভাবনার কেন্দ্র হতে পারে বঙ্গোপসাগর। এজন্য আমাদের সমুদ্রশক্তি ও নৌশক্তিতে শক্তিশালী হতে হবে এবং কক্সবাজারকে একটি শক্তিশালী ঘাঁটি ও বিশ্বমডেল হিসেবে গড়ে তুলতে হবে। আমরা সেই কক্সবাজার দেখতে চাই।

রোহিঙ্গা প্রসঙ্গে তিনি বলেন, এটি বাংলাদেশের জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমরা রোহিঙ্গাদের প্রতি সহানুভূতিশীল, কিন্তু তার মানে এই নয় যে বাংলাদেশ তাদের দায়িত্ব বছরের পর বছর বহন করবে। আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি, ড. ইউনুসের প্রতি এবং সমগ্র বিশ্ব বিবেকের প্রতি আহ্বান জানাই—রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধান করুন।

জনসভায় নাহিদ ইসলামের পাশাপাশি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, তাসনীম জারা এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

কক্সবাজারকেও গডফাদারমুক্ত করতে হবে: নাহিদ ইসলাম

আপডেট সময় : ০৮:৫৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫