সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

আমার বক্তব্য ভুলভাবে উপস্থাপিত হয়েছে: ধর্ম উপদেষ্টা

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১২:৩৫:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫ ৯৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, খুলনায় ইমামদের এক সমাবেশে প্রদত্ত তার বক্তব্য গণমাধ্যমে সঠিকভাবে উপস্থাপিত হয়নি। তিনি স্পষ্ট করে বলেন, “বক্তব্য ভুলভাবে উপস্থাপিত হয়েছে।”

তিনি ব্যাখ্যা করেন, সরকারের অর্থায়নে নির্মিত ও পরিচালিত মডেল মসজিদগুলোর সভাপতির দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। তবে তারা যদি ভিন্ন ধর্মাবলম্বী হন, সেক্ষেত্রে মুসলিম এডিসি বা এসি ল্যান্ডকে সভাপতির দায়িত্ব দেওয়া হবে। মহিলা কর্মকর্তাদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য।

ড. খালিদ হোসেন আরও বলেন, “মডেল মসজিদগুলো যেহেতু সরকারের অর্থায়নে নির্মিত, তাই এসব মসজিদের প্রশাসনিক ও নীতিগত দায়িত্ব সরকারের হাতেই থাকবে। এটা স্বাভাবিক ও ন্যায্য।”

তিনি বেসরকারিভাবে পরিচালিত প্রায় ৩ লাখ মসজিদের প্রসঙ্গে বলেন, এসব মসজিদের কমিটি গঠন, সভাপতি ও সেক্রেটারি নির্বাচনের বিষয়টি সম্পূর্ণভাবে নির্ধারিত হয় স্থানীয় মুসল্লি, মোতওয়াল্লি ও ধর্মপ্রাণ মুসলমানদের মাধ্যমে। এসব ক্ষেত্রে ডিসি বা ইউএনও’র সভাপতির দায়িত্ব পালনের প্রশ্নই ওঠে না, কারণ এগুলো বেসরকারি প্রতিষ্ঠান এবং সরকার এসব মসজিদের ব্যয় বহন করে না।

তবে বেসরকারি মসজিদে ইমাম, খতিব বা মুয়াজ্জিনের সঙ্গে কোনো বিরোধ বা সংকট দেখা দিলে সংশ্লিষ্ট পক্ষ প্রশাসনের সহযোগিতা চাইতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

ধর্ম উপদেষ্টা জানান, এই বাস্তবতাই ছিল তার বক্তব্যের মূল প্রতিপাদ্য, যা বিভ্রান্তিকরভাবে উপস্থাপিত হওয়ায় ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

আমার বক্তব্য ভুলভাবে উপস্থাপিত হয়েছে: ধর্ম উপদেষ্টা

আপডেট সময় : ১২:৩৫:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫