ডিসি-ইউএনও হবেন মসজিদের সভাপতি: ধর্ম উপদেষ্টা
- আপডেট সময় : ০৯:১০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ ১১১ বার পড়া হয়েছে

দেশব্যাপী মসজিদ পরিচালনায় জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) সভাপতি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একইসঙ্গে ইমাম নিয়োগ ও বরখাস্তের বিষয়ে নীতিমালাভিত্তিক পদ্ধতি বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে।
শুক্রবার খুলনায় বিভাগীয় ইমাম সম্মেলনে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, “মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা গেজেট আকারে আগামী এক মাসের মধ্যেই প্রকাশ করা হবে।”
তিনি জানান, মসজিদে নিয়োজিত ইমাম-মুয়াজ্জিনদের জন্য ২০১৫ সালের জাতীয় বেতন কাঠামো অনুসারে বেতন-ভাতা নির্ধারণের সুপারিশ করা হয়েছে। অনেক মসজিদের তহবিলে পর্যাপ্ত অর্থ থাকলেও দায়িত্বশীলদের অপ্রতুল সম্মানী দেওয়া হচ্ছে, যা মেনে নেওয়া হবে না।
ধর্ম উপদেষ্টা আরও বলেন, ইসলামিক ফাউন্ডেশনে বর্তমানে শৃঙ্খলা ফিরেছে এবং সব কার্যক্রম জবাবদিহিতার আওতায় আনা হয়েছে। মসজিদে সন্ত্রাস, মাদক, নির্যাতনসহ অপরাধের কুফল ও হালাল জীবিকার গুরুত্ব বিষয়ে আলোচনার আহ্বান জানান তিনি।















