সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

‘ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি’ রোগে আক্রান্ত ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১০:৩০:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ ৮১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই পায়ে ফোলা ও হাতে ক্ষত দেখা দেওয়ার পর তার দেহে ‘ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি’ নামে একটি শিরাজনিত রোগ শনাক্ত হয়েছে। হোয়াইট হাউসের বরাতে আল জাজিরা জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার প্রেসিডেন্টের স্বাস্থ্য সংক্রান্ত এই তথ্য প্রকাশ করা হয়।

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানান, ট্রাম্পের ব্যক্তিগত চিকিৎসকের পর্যবেক্ষণে দেখা গেছে—এই রোগে শিরার স্বাভাবিক রক্তপ্রবাহ বাধাগ্রস্ত হয়। ফলে পায়ে ব্যথা, ফোলা, নীলচে শিরা, ত্বকে পরিবর্তনসহ বিভিন্ন উপসর্গ দেখা দিতে পারে।

চিকিৎসকরা জানান, ট্রাম্পের বয়স ৭৯ বছর এবং এই বয়সীদের মধ্যে এমন রোগ দেখা যাওয়া অস্বাভাবিক নয়। তবে তার শরীরে কোনো গুরুতর শারীরিক সমস্যা নেই। হৃদযন্ত্র ও কিডনি পুরোপুরি সুস্থ রয়েছে। পরীক্ষার ফলাফলগুলোও স্বাভাবিক পর্যায়ে রয়েছে।

সম্প্রতি ট্রাম্প তার দুই পায়ের নিচের অংশে হালকা ফোলার উপসর্গ অনুভব করলে রক্তনালীর পূর্ণাঙ্গ পরীক্ষা করা হয়, যার মধ্যে ছিল ডপলার আল্ট্রাসাউন্ডও।

হাভার্ড মেডিকেল স্কুলের জরুরি বিভাগের অধ্যাপক ড. জেরেমি ফাউস্ট সিএনএনকে বলেন, এটি সাধারণত গুরুতর কোনো রোগ নয় এবং বয়সজনিত স্বাভাবিক উপসর্গ হিসেবে বিবেচনা করা যায়, বিশেষ করে স্থূলতা যাদের আছে, তাদের মধ্যে এমনটি বেশি দেখা যায়।

তথ্যসূত্র: আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

‘ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি’ রোগে আক্রান্ত ট্রাম্প

আপডেট সময় : ১০:৩০:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫