সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

ইসলামপন্থিদের মিথ্যা জঙ্গি মামলায় ফাঁসিয়ে দমনের ষড়যন্ত্রের অভিযোগ

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১১:০৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ ৯৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশিষ্ট লেখক ও গবেষক আসিফ আদনান ও জাকারিয়া মাসউদ অভিযোগ করেছেন, ইসলামপন্থি ব্যক্তিত্বদের মিথ্যা জঙ্গি মামলায় ফাঁসিয়ে দমন করার একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র চলছে।

বৃহস্পতিবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের জহুরুল হক চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা বলেন, সম্প্রতি একটি কথিত জঙ্গি মামলায় ভিত্তিহীনভাবে তাদের নাম যুক্ত করা হয়েছে। এ সময় তাদের সঙ্গে সম্মানিত আলেম মাওলানা রেজাউল করিম আবরারকেও ওই মামলায় ‘পলাতক’ দেখানো হয়েছে।

আসিফ আদনান বলেন, ১৫ জুলাই একটি অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদ থেকে জানতে পারি যে, আমাকে, জাকারিয়া মাসউদকে এবং রেজাউল করিম আবরারকে একটি জঙ্গি মামলায় পলাতক আসামি হিসেবে দেখানো হয়েছে। অথচ আমরা সকলে নিয়মিত দাওয়াতি কার্যক্রমে যুক্ত, সেমিনারে অংশ নিচ্ছি ও প্রকাশ্য বক্তব্য দিচ্ছি।

তিনি আরও বলেন, মামলাটি করেছে অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ), যা সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও রাজনৈতিকভাবে পরিচালিত। আমাদের কর্মকাণ্ডের প্রতিটি বিষয় জনসম্মুখে উন্মুক্ত। মূলত ইসলামি আদর্শে বিশ্বাসী হওয়ার কারণেই আমাদের টার্গেট করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কার্যালয় খোলার প্রস্তাবের বিরোধিতা করেছে ইসলামপন্থিরা, আর সে কারণেই এই ধরনের মামলা দিয়ে একটি ভয়াবহ বার্তা দেওয়ার চেষ্টা চলছে— ইসলামের পক্ষে অবস্থান নিলে রাষ্ট্রই প্রতিপক্ষ হয়ে উঠবে।

আসিফ আদনান জানান, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে তারা আইনি পরামর্শ নিচ্ছেন এবং ইনশাআল্লাহ যথাযথ পদক্ষেপ নেবেন। পাশাপাশি তিনি সাংবাদিক, নাগরিক, আইনজীবী ও ইসলামপন্থি সব শক্তিকে এই ‘ফ্যাসিবাদী অপতৎপরতা’র বিরুদ্ধে সম্মিলিতভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

সংবাদ সম্মেলনটি আয়োজনের সহযোগিতা করে বৈষম্যহীন কারামুক্ত আন্দোলন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

Categories

ইসলামপন্থিদের মিথ্যা জঙ্গি মামলায় ফাঁসিয়ে দমনের ষড়যন্ত্রের অভিযোগ

আপডেট সময় : ১১:০৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫