চীন সফর শেষে দেশে ফিরলেন জামায়াত আমির
- আপডেট সময় : ০২:২১:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫ ১১৭ বার পড়া হয়েছে

চীন সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (১৫ জুলাই) রাতে তিনি ৮ সদস্যের একটি প্রতিনিধি দলসহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে জামায়াত আমিরকে স্বাগত জানান ঢাকাস্থ চীনা দূতাবাসের রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। ফুলেল শুভেচ্ছা জানানোর পর আমির ডা. শফিকুর রহমান এবং রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত ব্রিফিং করেন।
জামায়াত নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল, এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মো. সাহাবুদ্দিন, ঢাকা মহানগর উত্তরের আমির মো. সেলিম উদ্দিন ও দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।
উল্লেখ্য, চীন সরকারের আমন্ত্রণে জামায়াত আমিরের নেতৃত্বে প্রতিনিধি দলটি গত ১১ জুলাই চীন সফরে গিয়েছিল।













