সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বাংলাদেশে অর্থনৈতিক সংস্কারে সন্তোষ প্রকাশ বিশ্বব্যাংকের উপ-সভাপতির

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১১:৫৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ ১২০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন দক্ষিণ এশিয়ার জন্য নবনিযুক্ত বিশ্বব্যাংক উপ-সভাপতি জোহানেস জুট। রোববার (১৪ জুলাই) দিবাগত রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক সংস্কার কর্মসূচির প্রশংসা করেন তিনি।

বৈঠকে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের জন্য নবনিযুক্ত বিভাগীয় পরিচালক জ্যঁ পেসমেও উপস্থিত ছিলেন। আলোচনায় জুট বাংলাদেশের প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করে বলেন, “বাংলাদেশ এগোলে দক্ষিণ এশিয়া এগোবে। আলাদা থাকলে আমাদের অগ্রগতি হবে না। আন্তর্জাতিক বাণিজ্য এবং পরিবহন ব্যবস্থার উন্নয়ন জরুরি।”

তিনি আরও বলেন, “তরুণ জনগোষ্ঠীর ঘাটতির কারণে অনেক দেশ শিল্পকারখানা সরিয়ে নিচ্ছে। আমরা তাদের বলেছি, বাংলাদেশে আসুন। প্রয়োজনীয় সব সুবিধা আমরা দেব, যাতে দেশটি উৎপাদন কেন্দ্রে পরিণত হয়।”

নারী ক্ষমতায়নে ড. ইউনূসের অবদানের প্রশংসা করে জুট জানান, “বিশ্বব্যাংকের সহায়তায় বাংলাদেশের মেয়েদের জন্য শিক্ষাবৃত্তি কর্মসূচি চালু হয়, যা এখন বহু দেশ অনুসরণ করছে। তরুণদের জন্য সুযোগ সৃষ্টিতে বিশ্বব্যাংক সহযোগিতা অব্যাহত রাখবে।”

তিনি উল্লেখ করেন, গত অর্থবছরে বাংলাদেশে বিশ্বব্যাংকের অর্থায়ন ছিল ৩ বিলিয়ন ডলারেরও বেশি, এবং আগামী তিন বছরেও একই সহায়তা অব্যাহত থাকবে।

বৈঠকে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) সম্পর্কে হালনাগাদ তথ্য তুলে ধরেন। তিনি জানান, নতুন ব্যবস্থাপনায় কনটেইনার হ্যান্ডলিং বেড়েছে এবং এটিকে আরও কার্যকর করার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, “২০২৫ সালের জানুয়ারি-মার্চ প্রান্তিকে নিট বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগে (এফডিআই) উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে, যার পেছনে রয়েছে ইন্ট্রা-কম্পানি ঋণ এবং শক্তিশালী ইকুইটি বিনিয়োগ।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বাংলাদেশে অর্থনৈতিক সংস্কারে সন্তোষ প্রকাশ বিশ্বব্যাংকের উপ-সভাপতির

আপডেট সময় : ১১:৫৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫