সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

সংস্কার-সনদের নামে হট্টগোল সৃষ্টি করে নির্বাচন বন্ধের চেষ্টা: আমীর খসরু

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১১:৪২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ ১১০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সংস্কার ও জুলাই সনদের নামে দেশে হট্টগোল তৈরি করে নির্বাচন বন্ধের কৌশল নেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ভিন্নমত পোষণ করেও সহনশীল হওয়া সম্ভব, তবে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে শত সংস্কার করেও দেশ এগোবে না।

মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ঢাকা ট্যাকসেস বার অ্যাসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, “ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর নির্বাচনের দিন ঠিক হওয়ায় কিছু দলের সমস্যা হয়েছে। তারা ভেবেছিল, অনন্তকাল নির্বাচনহীনভাবে চলবে। কিন্তু নির্বাচন পেছালে গুটিকয়েক গোষ্ঠী লাভবান হলেও সাধারণ জনগণ ক্ষতিগ্রস্ত হবে। কারণ ভোট অনুপস্থিত থাকলে প্রতিনিধিত্বের দায় বা জবাবদিহিতা থাকে না।”

তিনি আরও বলেন, “৫ আগস্টের পর বাংলাদেশের মানুষের মনোজগতের পরিবর্তনকে ধারণ করতে হবে। যে রাজনৈতিক দল বা নেতৃত্ব সেটা পারবে না, তাদের কোনো ভবিষ্যৎ নেই।”

দেশের অর্থনীতি প্রসঙ্গে আমীর খসরু বলেন, “লুটপাটের পরেও শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার অর্থনীতিকে পুরোপুরি ধ্বংস করতে পারেনি। এখান থেকে আবার ঘুরে দাঁড়ানো সম্ভব। বিএনপি সরকার গঠন করলে কর ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনা হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

সংস্কার-সনদের নামে হট্টগোল সৃষ্টি করে নির্বাচন বন্ধের চেষ্টা: আমীর খসরু

আপডেট সময় : ১১:৪২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫