সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

পিআর পদ্ধতি কোনোভাবেই চায় না বিএনপি: সালাহউদ্দিন আহমদ

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১২:১৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ ১৫৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি কোনোভাবেই সংখ্যানুপাতিক বা পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন চায় না বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (১৫ জুলাই) ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ জানান, ঐকমত্য কমিশনের বৈঠকে তিনটি বিষয়ের মধ্যে দুটি নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে অন্যতম ছিল দ্বিকক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ গঠনের প্রস্তাব। তিনি বলেন, “দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট গঠনে রাজনৈতিক দলগুলোর মধ্যে মোটামুটি ঐকমত্য থাকলেও কীভাবে উচ্চকক্ষ গঠন হবে, সে বিষয়ে মতবিরোধ রয়েছে। বিএনপির পক্ষ থেকে আগের অবস্থানেই রয়েছি। ৩১ দফার আলোকে আমরা প্রস্তাব দিয়েছি—যেখানে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও বিভিন্ন সেক্টরের বিশিষ্ট ব্যক্তিদের প্রতিনিধিত্ব থাকবে।”

তিনি আরও বলেন, “অনেকেই উচ্চকক্ষের প্রয়োজনীয়তা নিয়েই প্রশ্ন তুলেছেন। ফলে এ বিষয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি।”

সংবিধান সংশোধনী প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, “বর্তমানে সংবিধান সংশোধনের জন্য দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার বিধান রয়েছে। আমরা এর পাশাপাশি সংবিধানের প্রস্তাবনা, ৮, ৪৮, ১৪২ অনুচ্ছেদসহ তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কিত অনুচ্ছেদ সংসদে পাস হওয়ার পর গণভোটের মাধ্যমে পাস করার প্রস্তাব দিয়েছি। এই প্রস্তাব গৃহীত হয়েছে।”

তিনি স্পষ্টভাবে জানান, বিএনপি কোনোভাবেই পিআর পদ্ধতিকে সমর্থন করে না এবং এটি গ্রহণযোগ্য নয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

পিআর পদ্ধতি কোনোভাবেই চায় না বিএনপি: সালাহউদ্দিন আহমদ

আপডেট সময় : ১২:১৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫