ইসলাম ধর্ম গ্রহণ করলেন কেনিয়ার গসপেল সংগীতশিল্পী ডিজে কেজ
- আপডেট সময় : ০১:০৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ ১৩৩ বার পড়া হয়েছে

কেনিয়ার জনপ্রিয় গসপেল সংগীতশিল্পী ও ডিজে কেজ (আসল নাম: কেজিয়া জিরোনো) ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। গত ১১ জুলাই ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি ও তাঁর কন্যাকে ইসলামী পোশাকে দেখা যায় এবং ক্যাপশনে তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ! আমরা আমাদের শাহাদাহ গ্রহণ করেছি। এটি আমাদের জীবনের সবচেয়ে সুন্দর নতুন অধ্যায়। আমি এখন একজন মুসলিম।”
ইসলাম গ্রহণের পর ডিজে কেজ নিজের নতুন নাম রেখেছেন জিয়াহ, আর তাঁর কন্যার নাম লিয়ানা।
ডিজে কেজ বহু বছর ধরে গসপেল সংগীত পরিবেশনের সঙ্গে যুক্ত ছিলেন এবং চার্চে সক্রিয়ভাবে অংশ নিতেন। তবে তাঁর জীবন ছিল নানা চড়াই-উতরাইয়ে ভরা। মাত্র ১৭ বছর বয়সে ধর্ষণের শিকার হয়ে গর্ভবতী হন তিনি। এর জেরে তাঁকে চার্চ থেকে বহিষ্কার করা হয়। এরপর সেক্যুলার সংগীতে যোগ দেন এবং ২০২০ সালে গসপেল সংগীতে ফিরে এলেও তাঁর আধ্যাত্মিক শান্তির খোঁজ থেমে থাকেনি। শেষ পর্যন্ত ইসলামই তাঁর জীবনের স্থায়ী ঠিকানা হয়ে ওঠে।
নিজের সিদ্ধান্তের বিষয়ে এক ইনস্টাগ্রাম পোস্টে জিয়াহ লেখেন, “ঈশ্বরের সঙ্গে আমার পথচলা চার্চে শুরু হয়নি এবং চার্চেই তা শেষ হয়নি… ইসলামের পথে আমার যাত্রা আকস্মিক নয়। এটি পবিত্র, এটি সত্য এবং এটি আমার নিজস্ব সিদ্ধান্ত।”
ডিজে কেজের ইসলাম গ্রহণ সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। অসংখ্য ভক্ত ও অনুসারী তাঁকে শুভেচ্ছা ও দোয়া জানিয়েছেন।
তথ্যসূত্র: Tuko.co.ke















