সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

বিএনপি কখনোই সন্ত্রাস ও চাঁদাবাজির রাজনীতি করে না: রিজভী

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ১১:২৯:৪১ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫ ১২১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপিতে সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজদের কোনো স্থান নেই। আওয়ামী লীগ ও তাদের অনুগত একটি চক্র পরিকল্পিতভাবে বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে বিভিন্ন হত্যাকাণ্ড ও চাঁদাবাজির ঘটনাকে দলটির উপর চাপিয়ে দিচ্ছে।

সোমবার (১৪ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা বিসমিল্লাহ আড়তের মাঠে বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, বিএনপি কখনোই সন্ত্রাসের রাজনীতি করে না। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি গণতন্ত্রের পক্ষের শক্তি হিসেবে দেশে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাচ্ছে। তিনি দাবি করেন, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও চক্রান্ত চলছে, যা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়েও বিস্তৃত।

তিনি আরও বলেন, সম্প্রতি লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বৈঠক হওয়ার পর থেকেই একশ্রেণির মহল বিএনপিকে বিপথে চালিত করতে চক্রান্তে লিপ্ত হয়েছে। কোনো হঠকারী সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাইকে ঐক্যবদ্ধ থেকে চক্রান্তের জবাব দিতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদসহ বিএনপির অন্যান্য স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।

রিজভী বলেন, শহীদ জিয়াউর রহমানের ন্যায়বিচার ও আদর্শ আজও মানুষ মনে রেখেছে। বিএনপি শান্তির রাজনীতি করে, আর আওয়ামী লীগ মানেই লুটপাট ও হানাহানি। তিনি অভিযোগ করেন, দলীয় নাম ভাঙিয়ে কেউ অপরাধ করলে দল কোনো ছাড় দেয় না।

অনুষ্ঠান শেষে শহীদ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ ও সদস্য সংগ্রহ ফরম বিতরণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

Categories

বিএনপি কখনোই সন্ত্রাস ও চাঁদাবাজির রাজনীতি করে না: রিজভী

আপডেট সময় : ১১:২৯:৪১ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫