সংবাদ শিরোনাম ::
দিনাজপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের তরবিয়তি বৈঠক অনুষ্ঠিত
নিউজ ডেস্ক
- আপডেট সময় : ১১:১৫:২৫ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫ ১৪৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ খেলাফত মজলিস দিনাজপুর জেলা শাখার উদ্যোগে তরবিয়তি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ জুলাই) দিনাজপুরে অনুষ্ঠিত এ বৈঠকে বিপুলসংখ্যক সদস্যের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।
জেলা সভাপতি মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা জুবায়ের সাঈদের পরিচালনায় বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান এবং জেলা সভাপতি মাওলানা রেজাউল করিম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা সহসভাপতি মাওলানা মোশাররফ হুসাইনসহ অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।
বক্তারা তরবিয়তি প্রক্রিয়ার গুরুত্ব তুলে ধরে সাংগঠনিক গতিশীলতা ও আদর্শিক দৃঢ়তা বৃদ্ধির আহ্বান জানান। সদস্যগণ উজ্জীবিত হয়ে নতুন উদ্যোমে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।













