জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে ওয়াকআউট করল বিএনপি
- আপডেট সময় : ১২:২৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫ ৭৫ বার পড়া হয়েছে

জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের বৈঠক থেকে ওয়াকআউট করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২৮ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংলাপের শুরুতেই দলটির নেতারা এই সিদ্ধান্ত নেন।
জানা গেছে, সরকারি কর্মকমিশন, দুদক, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগ নিয়ে আলোচনার পর্যায়ে পৌঁছাতেই বিএনপি সংলাপ ত্যাগ করে।
বৈঠকের শুরুতে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ জানান, বেশ কিছু অমীমাংসিত বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে এবং ১২টি বিষয়ে ইতিমধ্যে একমত হয়েছে বিভিন্ন দল। কমিশনের পক্ষ থেকে আলোচ্য প্রস্তাবনাগুলো বারবার সংশোধন করে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য তৈরির চেষ্টা চলছে। লক্ষ্য হলো একটি ঐতিহাসিক দলিল প্রণয়ন, যা দেশের ভবিষ্যতের পথরেখা নির্ধারণে ভূমিকা রাখবে।
এর আগে ২৩ জুলাই রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী হতাহতের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদে সিপিবি, বাসদ ও জাসদ প্রতিনিধিরা প্রতীকী ওয়াকআউট করেছিলেন।














