ইসলামিক ফাউন্ডেশনের সাবেক ডিজি শামসুল আলম ইন্তেকাল করেছেন
- আপডেট সময় : ০৪:৩৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫ ১২২ বার পড়া হয়েছে

ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) সাবেক মহাপরিচালক এ জেড. এম. শামসুল আলম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
তিনি ১৯৭৯-১৯৮২ সাল এবং ২০০৩-২০০৫ সাল পর্যন্ত দুই দফায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি আল-আরাফাহ ইসলামী ব্যাংকের অন্যতম প্রতিষ্ঠাতাও ছিলেন।
আজ বাদ জোহর বায়তুল মুকাররম জাতীয় মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। তাঁর মৃত্যুতে ইসলামিক ফাউন্ডেশন পরিবার গভীরভাবে শোকাহত।
ইসলামিক ফাউন্ডেশনের বর্তমান মহাপরিচালক আ. ছালাম খান এক শোকবার্তায় বলেন, শামসুল আলম ছিলেন একজন প্রজ্ঞাবান, আলোকিত ও দূরদর্শী প্রশাসক। তাঁর মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। ইসলামিক ফাউন্ডেশনের অগ্রগতিতে তাঁর নেতৃত্ব ও দিকনির্দেশনা চিরস্মরণীয় হয়ে থাকবে।
















