সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের বিরুদ্ধে ঢাকায় বিক্ষোভ

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:২২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫ ৯২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে মুসল্লিরা জমায়েত হয়ে স্লোগান দেন।

জমিয়তে উলামায়ে ইসলামের ব্যানারে আয়োজিত এক সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীসহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

একই সময়ে ইনতিফাদা বাংলাদেশ-এর ব্যানারে সড়কে অবস্থান নেন আলেমরা। ফেস্টুন-ব্যানার হাতে তারা জাতিসংঘের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং পরে সেখান থেকেও মিছিল বের হয়। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিশিষ্ট আলেমরা অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, গাজায় শিশুসহ নিরীহ মানুষকে হত্যার সময় জাতিসংঘ নির্বিকার থাকে। মুসলিমদের ওপর নির্যাতনের বিরুদ্ধে সংস্থাটির কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায় না। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় যেসব দেশে রয়েছে, সেখানেও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে চলেছে। বাংলাদেশে এ কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

তারা আরও বলেন, অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল না করা হলে দেশব্যাপী তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের বিরুদ্ধে ঢাকায় বিক্ষোভ

আপডেট সময় : ০৫:২২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫