সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

মাইলস্টোনের দুই শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৪৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ ৯৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মেহরিন চৌধুরী ও মাসুকা বেগমকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকের শুরুতে রাজধানীর উত্তরায় মাইলস্টোনে বিমান বিধ্বস্তে নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। নিহতদের আত্মার প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।

সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবার ও আহতদের চিকিৎসাসেবায় প্রয়োজনীয় সকল সহায়তা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় স্কুল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।

উপদেষ্টা পরিষদের বৈঠকে নিহত দুই শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের সিদ্ধান্ত হয়। সম্মাননার ধরন ও আনুষ্ঠানিকতা দ্রুত নির্ধারণ করা হবে বলে জানানো হয়েছে।

এছাড়া শুক্রবার দেশের সকল ধর্মীয় প্রতিষ্ঠানে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় বিশেষ প্রার্থনার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধর্ম মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় সমন্বয় করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

মাইলস্টোনের দুই শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত

আপডেট সময় : ০৩:৪৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫